বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ Time View

শাহীদুল ইসলাম কালু,স্টাফ রিপোর্টারঃ

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুর জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) জনাব মনিরুল হাসান মহোদয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার
নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক
সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।
এছাড়াও সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যগণে সহিত বিস্তর আলোচনা করা হয়।
এরআগে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়কে জেলা প্রশাসনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) জনাব মনিরুল হাসান মহোদয়। এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102