বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

বিজয় দিবস উপলক্ষে নিবেদন= কবিতাঃ চাই সূলভে ডালভাত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

লেখকঃ গোলাম সরোয়ার খান

স্বাধীনতার এতো বছর পরেও
অসহায় মানুষ সাহায্যের আশায়,
এখনো ঘোরে, মানুষেরই দ্বারে দ্বারে,
কেউবা দেয় কেউবা ধাক্কা মারে।

অথচ দেশে অনেক সম্পদ আছে
শুধু সুষ্ঠ বন্টন ব্যাবস্থার অভাবে,
স্বজন প্রিতি আর দুর্নীতির কারণে
পণ্য পৌছেনা সুলভে মানুষের কাছে।

কিছু কিছু ভ্রষ্ট মানুষ দয়া করার নামে
অসহায় নর নারীর ভূষণ হরণ করে,
কাজের মেয়েদের ভালো না বেসে
নির্মম অত্যাচার নির্যাতন করে।

সম্মান সম্ভ্রম বিলিয়ে দিয়ে
অন্ন যেখানে আসে,
মনুসত্ত্বের ঐ সত্ত্বা সেখানে
কেমন করিয়া ভাসে!!

মজুদ্দারেরা সিন্ডিকেট করে
পণ্য রেখেছেন ঢেকে ,
মানুষ পাচ্ছে না নিত্য পণ্য
হাহাকার চারিদিকে।

পণ্যের উর্দ্ধ মূল্যের চাপে
মানুষ হয়েছেন দিশেহারা,
নীরব হাহাকার খাঁমছে ধরেছে
সমাধান দিবেন কাহারা!

শোষকপতিরা কানপেতে শোনো,
শোষিতরা কি ঐ বলে,
শোষিত মানুষ ছাড় দেবে নাকো
শোধ নেবেই যে কোন ছলে।

তবুও মোরা স্বাধীন হয়েছি সমস্যা থাকবেই,
সকলে মিলে কাজ করে যাবো
ভেদাভেদ ভুলে দেশকে গড়ে তুলবো,
স্বাধীনতার সুফল সমভাবে ভোগ করবো।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102