শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মধ্যনগরে ৬ষ্ঠ দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ Time View

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:

নবগঠিত উপজেলার মধ্যনগরে
পিছিয়ে পড়া ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণের জন্য বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে
৬ষ্ঠ দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা’২০২৪অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ই ডিসেম্বর শুক্রবার সকাল ১০.৩০ টায় দিশারী এডুকেশন ট্রাস্ট্রের উদ্যোগে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর ও এর আশেপাশের ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৫ জন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। শতভাগ শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলো। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান শিক্ষক পরেশ চন্দ্র দাস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদস্য সচিব অনুজ কান্তি সরকার ও সমন্বয়ক পলাশ তালুকদার। আগামী ১৫ জানুয়ারি’২০২৫ মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র, শিক্ষোপকরণ, মানসম্মত বই ও নগদ অর্থ প্রদান করা হবে।আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন মধ্যনগর থানার এএসআই আব্দুর রউফ ও সঙ্গীয় ফোর্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102