বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতাঃ বিজয়

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

এই একটি বিজয়ের জন্যে—
সাড়ে সাত কোটি মানুষ হয়েছে হন্যে।
দীর্ঘ নয় মাস—
আরাম আয়েশ বিশ্রাম আর খাদ্যের করেছে উপোস!
শারীরিক মানসিক কষ্টে—
জর্জরিত নিম্নবিত্ত উচ্চবিত্ত ও মধ্যবিত্তের ওষ্ঠে।
জ্বালাও পোড়াও এই নীতিতে—
কেউ কেউ উঠে পড়ে লাগলো, ভরে দিলো ভীতিতে!
অপারেশন সার্চলাইট—
বিভৎস বিধ্বংসী চিত্র রাজারবাগ পিলখানা।
তাদের অসৎ উদ্দেশ্য —
বড়ো বড়ো শহর রাজনৈতিক ও সামরিক শক্তি করবে নিশ্চিহ্ন।
শুরু হয় গণহত্যা সব শুদ্ধ —
সাড়ে সাত কোটি মানুষ হয়ে যায় বাকরুদ্ধ।
একের পর এক হত্যাকাণ্ড চলে—
মৃতের ভাগার মেলে বিভিন্ন জায়গায় টর্চার সেলে।
জেগে ওঠে বাঙালি জনতা—
গড়ে ওঠে মুক্তি বাহিনী,ছাত্র শিক্ষক ডা. শ্রমিক সব একতা।
বাঙালির পাল্টা প্রতিরোধ—
গঠিত হলো মুক্তি বাহিনী নিতে প্রতিশোধ!
কতো কষ্ট সৃষ্টে পালিয়ে বেঁচে —
খেয়ে না খেয়ে সঞ্চারিছে সাহস দুঃখ সেচে।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে —
দেশের মানুষ শক্তি ফিরে পেলো মনে প্রাণে।
একের পর এক—
করলো গেরিলা আক্রমণ, ছাত্র জনতাও ঝাপিয়ে পড়লো তেমন।
মুক্তি বাহিনীও ঝটপট —
আবার করলো অপারেশন জ্যাকপট।
শুধু কতিপয় রাজাকার—
পাকির সাথে মিলে সব করলো ছারখার।
মা বোন বধূ ভাবি —
পাকির বাচ্চার চোখে ঘোরে এদের ছবি।
দেশের যতো বুদ্ধিজীবী করলো বাছাই
একে একে তাদের ধরে নিয়ে করলো জবাই।
এমন লোমহর্ষক নৃশংস হত্যাকাণ্ড চলে দীর্ঘ নয় মাস জুড়ে,
অবশেষে ১৬’ই ডিসেম্বরে —
বিজয় এলো বাংলার ঘরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102