বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নরসিংদীতে পুলিশী অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার 

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ Time View

আশিকুর রহমান, নরসিংদী:-

দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে পৃথক পুলিশী অভিযানে ২টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ। 

শনিবার (৭ সেপ্টেম্বর) নরসিংদী সদর উপজেলার মাধবদী ও পলাশ উপজেলা থেকে পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান শনিবার বেলা ১২টায় মাধবদী থানার ওসি মো: কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানাধীন আনন্দী ব্রিজের পূর্বপাশে বাংলা মার্কেটের পার্শ্ববর্তী জায়গায় থেকে  পরিত্যাক্ত অবস্থায় বাজারের ব্যাগের ভিতর লুকানো একটি ওয়ান শুটারগান এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। অপর আরেক অভিযানে পলাশ থানার ওসি ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ফুলবাড়িয়া হালদারপাড় এলাকা থেকে রাত সাড়ে ১১টায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মাধবদী ও পলাশ থানা হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102