রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ Time View


সাদিকুর রহমান, গোয়াইনঘাট (সিলেট):

“ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ/ জাফলংয়ের রঙ তুলিতে নতুন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকায় পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং ফুটবলের প্রসারের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো ‘জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর) উপজেলার জাফলং পিয়াইন নদী সংলগ্ন বালুতটে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল-মামুন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে তিনদিন ব্যাপী বিচ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাৎ হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার শাহাজাদ উদ্দিন টিপু, অনূর্ধ্ব-১৯ দলের কোচ নুরই আলম রাহেল, উপজেলা পর্যটন বিষয়ক কনসালটেন্ট মো: আজিজুর রহমান,গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
প্রকৃতি কন্যা জাফলংয়ের এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে সিলেট ট্যুরিজম ফটোফেস্ট ও পর্যটন উন্নয়ন মেলার বিশেষ আয়োজন রাখা হয়। স্বাগতিক দল জাফলং-পিয়াইন ফুটবল দলসহ সারা দেশ থেকে ২০টি ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় হাজারো দর্শক ও পর্যটকবৃন্দ জমজমাট ম্যাচ উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102