মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

রায়গঞ্জে ভিত্তিপ্রস্তর স্হাপণ হলেও আজও শুরু করা হয়নি পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নসহ আশপাশের সাধারণ মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তার লক্ষে উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের উত্তরে শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্হাপন করা হলেও বছরের পর বছর পার হলেও এখনো শুরু করা হয়নি পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ। ভিত্তিপ্রস্তর ও চারিদিকে বাউনডারি করা থাকলেও ভিতরে কিছুই নেই। আছে শুধু পানি, কস্তুরি ও গরুর গোবর। এতিমের মতো তাকিয়ে আছে লাল রঙ্গের স্টিলের ব্যাড়াগুলো। পাঙ্গাসী সহ আশপাশের মানুষের জানমালের সার্বিক নিরাপত্তার কথা ভেবে বিগত আনুমানিক প্রায় ৭/৮ বছর আগে পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়। এরপর দির্ঘদিন অতিবাহিত হলেও নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না। অনেকাংশ জায়গা জুড়ে চারদিকে বাউন্ডাড়ীসহ পূর্বদিকে রয়েছে একটি গেড। আর ভিতরের সব জায়গা আড়া-জঙ্গলে ভরে রয়েছে। এলাকার বেশ কয়েক জনের সাথে কথা হলে তারা জানান, এখানে একটি পুলিশ ফাঁড়ি করা খুবই দরকার। তাছাড়া মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে বিগত প্রায় ৭/৮ বছর আগে একটি পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্হাপণ করা হলেও আজও শুরু করা হয়নি নির্মাণ কাজ। এখানেে অবস্থিত পুলিশ ফাঁড়িটির নির্মাণ কাজ করা হলে অত্রাঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ খুব দ্রুতই ব্যবস্হা নিতে পারবে। এমতাবস্হায় উক্ত পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট জোড়দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102