বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভোলার বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে শেষ হলো বিতর্ক প্রতিযোগিতা- ২০২৪

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ Time View

মোঃ নাঈমুর রহমান, ভোলা থেকে:

‍ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে শনিবার শেষ হয়েছে কলেজ বিতর্ক উৎসব। চূড়ান্তপর্বে ‘সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি আজ তরুণ প্রজন্মের এক মাত্র সমস্যা, শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে একাদশ শ্রেণির বিপক্ষ ‘খ’ দল। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন, বিপক্ষ দলের দলনেতা হাবিবা খানম। বিচারকের দায়িত্ব পালন করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফিল ও আয়োজক বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।করা হয়। মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক অমিতাভ রায় অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। প্রতিযোগিতায় ২৪ জন শিক্ষার্থীর দল অংশ নেয়। চূড়ান্তপর্বে বিজয়ী চ্যাম্পিয়ন বিপক্ষ দলে ছিলেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের সায়মা আক্তার ঐশি, একই বিভাগের ফাইজা মাইশা, হাবিবা খানম ও বিজ্ঞান বিভাগের সাবিহা আক্তার ঐশি। ওই দলের সহায়ক ছিলেন বিজ্ঞান বিভাগের মো. ইয়ামিন, মো. জোনায়েদ, মো. সাখাওয়াত হোসেন ও মানবিক বিভাগের মো. আকাশ। অপর দিকে রানার্সআপ পক্ষ দলে ছিলেন বিজ্ঞান বিভাগের মিথিলা আক্তার, মারিয়া ইসলাম, মুনতাহিনা জাহান মাহা, মৌমিতা আফরিন জারা।

সহায়ক টিমে ছিলেন, কৃপা রায়, আশরাফুল ইসলাম, মো. ফাহিম, হাবিবা বেগম। এ ছাড়া প্রথমপর্বে দুটি টিমে অংশ নেয়, মানবিক বিভাগের ইশরাত জাহান সূচি, মো. পারভেজ, অফিফা খানম, নুসরাত জাহান ও বিজ্ঞান বিভাগের, জাকারিয়া আল মেহরাব, মো. লিমন, মো. জাহিদুল ইসলাম, মো. জিহাদুল ইসলাম, তাহমিনা আক্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102