বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অনুগল্প: একা — নিশাত তাবাসসুম

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ Time View

অযত্নে অবহেলা পেতে পেতে এখন এতোটাই অভস্ত হয়ে উঠেছি যে, এখন কেউ সামান্য যত্ন নিলেও ভয় লাগে। ক্ষুদ্র এই জীবনে অপ্রাপ্তির হিসাবটা এতবেশী লম্বা যে- এখন কেউ প্রত্যাশার চেয়ে বেশী আশা দেখালে সন্দেহ হয়। আমার জন্য কারোর চোখে দরদ দেখলে বুকের ভিতরে কেমন শূন্য হয়ে আসে।

কেউ পাশে বসতে চাইলে, দু’চারটা কথা বলে গল্প দীর্ঘ করতে চাইলে, একটু বেশি খোঁজখবর নিলে, একটু বেশি অধিকার খাটাতে চাইলে, এক সমুদ্র ভালোবাসা নিয়ে দরজার কড়া নাড়লেও আমার উঠে চলে আসতে ইচ্ছে করে ওই জায়গা থেকে। আমার কথা শুরুর আগেই ইতি টেনে দিতে ইচ্ছে করে। মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বলতে ইচ্ছে করে, কী দরকার? এমনিতে তো ভালোই আছি।

অনিশ্চিত দিয়ে ভরা এই দুনিয়ায় এইসব দুই দিনের যত্নের মায়ায় পড়ে দীর্ঘ একটা জীবন অবহেলার চোরাবালিতে আটকা পড়ার কোন মানে নেই। তারচেয়ে দূরত্বই ভালো, আরও ভালো একা থাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102