রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথস্থ রাজাগঞ্জ বাজারে উইশ ফাউন্ডেশন ইউকে’র শীতের কম্বল বিতরণ

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

অদ্য ২৫ ডিসেম্বর রোজ বুধবার বেলা তিন ঘটিকার সময় বিশ্বনাথের রাজাগঞ্জ বাজারে উইশ ফাউন্ডেশন ইউকে’র অর্থায়নে কবি,সাহিত্যিক মিজানুর রহমান মিজানের আয়োজনে এলাকার ত্রিশজন অসহায় ও শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠানের শুরুতেই মাওলানা বিলাল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সংগঠক জসিম উদ্দিনের পরিচালনায় পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইশ ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ কমিটির পরিচালক জনাব অলিউর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়নগর জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মাসুক আহমদ,কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার(নয়াবন্দর বন্ধুয়া,কমিউনিটি ক্লিনিক)মাওলানা বিলাল হোসেন প্রমুখ।
বাংলাদেশী বংশোদ্ভুত প্রবাসী নারীদের সংগঠন উইশ ফাউন্ডেশন ইউকে একটি আর্ত-মানবতার কল্যাণে পরিচালিত সংগঠন।তাঁদের পরিচালিত সংগঠনটি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় সমাজের কল্যাণে “মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” এশ্লোগানে উজ্জীবিত হয়ে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন।তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্য সফল, সুন্দর ও সুচারু রুপে অগ্রগামী হবে,হোক এ আশাবাদ নিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করেন মাওলানা মাসুক আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তৈমুছ আলী,ফারুক আহমদ,আব্দুল মুতলিবসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102