মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

পাবনায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা করিমনের ৩ যাত্রী নিহত-আহত -৪

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় দাড়িয়ে থাকা করিমনের ৩ যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাত ৪টার দিকে উপজেলার মাধপুর-বেড়া স্থানীয় মহাসড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে রিপনের বাড়ির নিকট।

এ ঘটনায় সাঁথিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটি ফেলে রেখে চালক পালিয়ে যায় বলে জানান পুলিশ।

নিহতরা হলেন, রাঙ্গামাটিয়া গ্রামের আলতাব হোসেনর ছেলে খোকন-(৩৫), ছোন্দহ গ্রামের সাঈদ মোল্লার ছেলে রাসেল (৩০), নজিমুদ্দিনের ছেলে ধনি প্রামানিক। আহতদের সাঁথিয়া হাপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে করিমনে করে কিছু কৃষি শ্রমিক পিয়াজ বপনের উদ্দেশ্যে সুজানগর বামনদি যেতে নিচ্ছিল। এমন সময় রাঙ্গামাটিয়া রিপনের বাড়ির নিকট করিমন নস্ট হওয়ায় ঠিক করতে নিচ্ছিল চালক।

এমন সময় মাধপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে যাওয়ার পথে ওই করিমনকে ধাক্কা দিলে করিমন উল্টে তিন যাত্রী নিহত হয়। এতে আরও ৪ কৃষি শ্রমিক আহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102