শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মহা রফিক শেখ এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View


হয়তো বা তুমিও
==========

মেঘের এক চিলতে কোণে হঠাৎ দেখা দিয়েছিলে।
বিদ্যুতের অবিরাম ঝলকানিতে ছুঁতে পারি নি।
তবে অপেক্ষায় ছিলাম।
যদি বৃষ্টি হয়ে নেমে আসো।
কিন্তু সেটিও হলো না।
মরুভূমি বুকে এক পশলা বৃষ্টির সে কি আকুল আবেদন!
হঠাৎ ঝাপসা দেখি চারিদিক।
আসলে ছটফটে দিন টা কখন যে সন্ধ্যার সাথে মিলিত হয়েছে _ তা গোধূলী ছাড়া কেউ জানে না।
হয় তো বা তুমিও।

=============
পরাজিত

অপ্রকাশিত ব্যাথা গুলো জমে জমে পাহাড় তৈরি করেছে।
নড়বড়ে হৃদয়ে।
হয়তো কোন একদিন লাভা রূপে বেরিয়ে আসবে।
অভিমানের স্রোতে।
আবেগের চোরাবালিতে তবুও দেখি মরুদ্যান।
খেলা-ই তো করি!
মন নিয়ে- মন দিয়ে।
না হয়,আরো একবার পরাজিত হবো!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102