বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ বন্দী বিবেক!

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

কবির হাত আজ রাজ শিকলে বন্দী
কবির কলম করেনা কভু, মিথ্যার সাথে সন্ধি!
তাইতো কবিতার বুক আজ ক্ষত-বিক্ষত
হায়েনা-দুর্বৃত্তর দন্ত নখরে আজ আহত !

ধর্ষিত যখন হয় জাতির বিশুদ্ধ সত্যি পরিচয়
কবিসাহিত্যিক তখন কিভাবে নিরব বসে রয়?
হাতেপায়ে বেড়ি যখন কবি-র কলম
নগ্ন চেহারা তখন বেরিয়ে আসে, কে মানুষ আর কে জালেম!

কবিতার পান্ডুলিপি যখন কফিনে এঁটে শেষ পেরেক ঠোকা
দাফন হয় সারা জাতির বিবেক, কবিকে বানাতে চায় বোকা!
প্লাবনে ধৌত করতে চায় কবির ছন্দ বর্ন বাক্য
কবি-র কলম মুক্তি নিয়ে এসেছে শত দেশের, ইতিহাস দেয় সাক্ষ্য!

বিদগ্ধ কবি বারুদের অগ্নিস্ফুলিঙ্গ যার কলমের নিব
পরমাণু মিশাইল যখন কবি-র কলম, পুরো জাতির বিবেক তখন ক্লিব!
নিঃশেষ নিস্তব্ধ মানবতা মনুষ্যত্ব কলম স্বাধীনতা
আসছে দিন, মুক্ত হবে জিম্মি কবিতা, ছিঁড়বে সব অধীনতা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102