বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত বুলেট মিয়া, চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন

Coder Boss
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

 

জেসমিন আকতার মনি, রংপুর জেলা প্রতিনিধি:

রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের নিউ জুম্মা পাড়া পাকার মাথার বাসিন্দা মৃত আনছার আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে বুলেট মিয়া (৪২) দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছেন। অসুস্থতার কারণে উপার্জনের একমাত্র পেশা কাঁচামালের ক্ষুদ্র ব্যবসাটি তাকে ছেড়ে দিতে হয়েছে দুই বছর আগেই। শুধু কি তাই? এক মেয়ে ও এক ছেলের বাবা দরিদ্র বুলেট মিয়া ডাক্তারের পিছে পিছে ঘুরে আজ নিঃস্ব। মৃত্যু তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। অথচ বাঁচার কত আকুতি তার!

চিকিৎসকগণ পেটের টিউমার ক্যান্সারে আক্রান্ত বুলেট মিয়াকে দ্রুত থেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন দেড় থেকে দুই লাখ টাকা, যা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা কোন মতেই সম্ভব নয়। পরিবারে কর্মক্ষম কেউ না থাকায় অসুস্থ হওয়ার পর থেকেই তার পরিবারের আয় উপার্জন বন্ধ রয়েছে। ঋণ করে একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা বুলেট মিয়ার পরিবার।

তাই তার সুচিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি, তার স্ত্রী ও ছেলে-মেয়ে। আমরা যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে অতি শীঘ্রই তিনি সুচিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারেন তিনি স্বাভাবিক জীবনের পথচলা। মানুষ মানুষের জন্য। তাই সবাই একটু সাহায্যের হাত বাড়ান- প্লিজ।

ক্যান্সার আক্রান্ত বুলেট মিয়ার মোবাইল নাম্বার:

01786-823061 (নগদ)

01744-234128 (বিকাশ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102