বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কটিয়াদীতে দ্রুতগামী নসিমন গাড়ি উল্টে নিহত ১ ও আহত ১

Coder Boss
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ইঞ্জিন চালিত নছিমন গাড়ি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত ও চালক আহত হয়েছে। সোমবার ৮ই ডিসেম্বর বিকেলে কটিয়াদী বেতাল রোডের হেলিপ্যাড সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় নসিমনে থাকা হাসান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একই উপজেলার মসূয়া ইউনিয়নের  পং মসুরা গ্রামের রমজানের ছেলে। নছিমনে থাকা আহত চালক সিয়াম (১৮)আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
 প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেতাল থেকে দ্রুতগামী নছিমন গাড়িটি কটিয়াদী আসার পথে তেঁতুলতলা সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে, হঠাৎ নসিমন গাড়িটির  ব্রেক কষলে,  সাথে সাথেই নসিমনটি  উল্টে যায়। এ সময় নসিমনের পিছনে বসা হাসান ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং  আহত চালক সিয়াম কে  স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে যান।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সৈয়দ মেহেদী হাসানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং চালক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102