বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

নীলফামারীতে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Coder Boss
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী প্রতিনিধি

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর যোদ্ধা শহীদ ওসমান হাদির ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনসাফ মঞ্চ, নীলফামারীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনায় নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা জনাব মোঃ খোকন ইসলাম ও জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া। এছাড়াও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শহর শাখার সেক্রেটারি জনাব সেলিম উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি জনাব রিফাত হোসেন, জাতীয় যুব শক্তির যুগ্ম সচিব জনাব আবু সাঈদ এবং ইনসাফ মঞ্চের মুখপাত্র জনাব আখতারুজ্জামান খান।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড মানবতা ও ন্যায়বিচারের উপর চরম আঘাত। অবিলম্বে এ হত্যার বিচার নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইনসাফ মঞ্চের সহযোদ্ধা জনাব আবু হানজালা শরীফ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাসুম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালন করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102