বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

 

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার, মানবসেবায় নিবেদিত ও সকলের প্রিয় মুখ মনিন্দ্র নাথ দও সরকারি চাকরি জীবন থেকে অবসরে গেছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের হলরুমে তাকে ফুল দিয়ে বিদায় জানান হাসপাতালের সহকর্মী ও কর্তৃপক্ষ।

মনিন্দ্র নাথ দও ছিলেন একজন মহৎপ্রাণ ও মানবিক মানুষ। মানবকল্যাণে তিনি ঝালকাঠি সদর হাসপাতালে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
তার অবসরজনিত ছুটিতে সদর হাসপাতাল হারাল এক নিঃস্বার্থ সেবককে।

জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হিসেবে যোগদানের পর থেকেই তিনি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে গরিব, দুঃখী ও অসহায় রোগীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। তার অবস্থান থেকে অসহায় ও চিকিৎসাপ্রার্থীদের জন্য ছিলেন এক আস্থার প্রতীক।

তার অবসরের ফলে ঝালকাঠির অসহায়, দুঃস্থ ও গরিব মানুষ একজন বিশ্বাসযোগ্য সহায়কের অভাব অনুভব করবে বলে জানান সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102