বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ পিঞ্জর- কলমেঃ আরিয়ান আহমেদ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

 

একবার যদি পেতাম তোমাকে, নিজের করে –
জীবনের সকল সুখ সাজাতাম তোমায় ঘিরে,
ভালোবাসার অফুরান রঙে রাঙাতাম আকাশ-ভূমি।
না পেয়ে কেবল শূন্যতায় ডুবে আছি প্রতিদিন।
পেলে হয়তো আকাশের চাঁদও নামিয়ে আনতাম হাতে,
তোমার চোখের নীলে ডুব দিয়ে হারাতাম সকল ব্যথা।

শুধু একটিবার তুমি যদি একবারের জন্যও আমার হয়ে যেতে,
তোমাকে নিয়ে আকাশের চাঁদ-তারা ছুঁয়ে দিতাম,
রাতের নীরবতা রাঙাতাম হাসিতে।
তোমারে না পেয়ে দিন ফেলেছি অশ্রু-ভেজা চোখে,
আর পেলে পৃথিবীর সব আলো জ্বেলে দিতাম
তোমার পাশে চিরদিন থাকার লালিত স্বপ্নে।

যদি হতে আমার,
তবে আকাশের তারাগুলি চুরি করে
তোমার চুলে গেঁথে দিতাম।
না পেয়ে শুধু কাঁদিনি,
জাগিয়ে রেখেছি প্রতিটি রাত
স্মৃতির আলোয়।
আর পেলে হয়তো চুপ করে বসে থাকতাম,
ভয়ে ভয়ে শুধু দেখতাম
পাছে আবার হারাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102