বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতা: জীবন- কলমে: শিরিনা আক্তার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ Time View

 

জীবন মানে অন্ধ চোখের বন্ধ দরজা,
জীবন মানে গোলকধাঁধায় নিজেকে খোঁজা।
জীবন মানে ছুটতে হবে—ছুটছি প্রতিদিন,
জীবন মানে কল্পনাতে আলপনা রঙিন।

জীবন মানে আগলে রাখা ফুটফুটে সংসার,
জীবন মানে ফেলে যাওয়া দেনা পাওনা দ্বার।
জীবন মানে হাতড়ে ফেরা সেই হারানো দিন,
জীবন মানে রেখে যাওয়া অনেক অনেক ঋণ।

জীবন মানে সুখে থাকার ভান করা বাহানা,
জীবন মানে পাওয়া শুধু সহস্র গঞ্জনা।
জীবন মানে স্বপ্নগুলো আদর দিয়ে ঢাকা,
জীবন মানে যুদ্ধ করে পথ চলা একা।

জীবন মানে কেউ কাউকে নীরব ভুলে যাওয়া
জীবন মানে বদলে ফেলা সকল চাওয়া-পাওয়া।
জীবন মানে ধোঁকা খেয়ে বোকা হওয়ার ফাঁদ,
জীবন মানে না ঘুমানো হাজার বেলা রাত।

জীবন মানে ছেলেবেলার রঙিন সেই স্মরণ,
জীবন মানে হাসির শেষে লুকোনো মরন।
জীবন মানে রাতে জাগা চাঁদের সাথে কথা,
জীবন মানে বুকে জমা নীরব সব ব্যথা।

জীবন মানে বৃদ্ধ চোখে জমে থাকা আশা,
জীবন মানে প্রতিদিনের ভাঙা প্রত্যাশা।
জীবন মানে হতাশারই দীর্ঘ কালো বোঝা,
জীবন মানে বারবারই নতুন করে খোঁজা।

জীবন মানে ফুটপাতে শুয়ে খোলা আকাশ দেখা
জীবন মানে ক্ষুধা নিয়ে একা চলা শেখা।
জীবন মানে শীতের রাতে খবরের কাগজ গায়,
জীবন মানে বেঁচে থাকা অবহেলার ছায়।

জীবন মানে ভোরের আলো গার্মেন্টসের পথে হাঁটা,
জীবন মানে মায়ের চোখে ঘুম না পাওয়া ক্লান্ততা।
জীবন মানে সেলাই মেশিনে স্বপ্ন সেলাই করা,
জীবন মানে অল্প আয়ে স্বপ্নটাকে ধরা।

জীবন মানে দারিদ্রতার নীরব দীর্ঘ শ্বাস,
জীবন মানে অভাবের সাথে প্রতিদিন বসবাস।
জীবন মানে বাবার জন্য পথ চেয়ে থাকা
জীবন মানে কাঁদে শিশু
ঘরে হাড়ি ফাঁকা।
জীবন মানে তোমার অর্থ তাদের জন্য দান
জীবন মানে গরীব খুশী বাড়বে তোমার মান।

জীবন মানে দেশটাকে ভালোবেসে যাওয়া,
জীবন মানে স্বাধীন ভাবে বেঁচে থাকতে চাওয়া।

জীবন মানে পতাকা তুলে উচুতে গান গাওয়া।
জীবন মানে জন্মভূমির কাছে নীরবে ক্ষমা চাওয়া।

জীবন মানে আমি-তুমি, এক সাথে বেশ,
জীবন মানে মুক্ত করা অসহায়ের ক্লেশ।

জীবন মানে দেখতে দেখতে ফুরিয়ে যাওয়া বেলা,
জীবন মানে বিধাতারই চমৎকার এক খেলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102