মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব-৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল মোতালেব কে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

 

স্টাফ রিপোর্টার:
চট্রগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব-৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল মোতালেব কে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন, এ ধরনের নৃশংস ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গভীর উদ্বেগের বিষয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিবৃতিতে নিহত র‍্যাব সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ এবং এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102