বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কাব্যশ্রী মো. নজরুল ইসলাম এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৬ Time View

 

জ্ঞানের আলো

শিক্ষা গুরুর জ্ঞানের আলো
আঁধার করে নাশ,
সঠিক শিক্ষায় শিক্ষিত লোক
সুখী সংসার বাস।

শিক্ষা দীক্ষায় পদার্পণ লাভ
মানুষ গড়ার কাজ,
সবার নিকট তাঁর জীবনের
সভ্য সমাজ সাজ।

জগৎ মাঝে আদম সন্তান
শিক্ষার করে খোঁজ,
শিক্ষা গুরুর ইজ্জত সম্মান
সবাই করেন রোজ।

মানুষ গড়ার শ্রমিক শিক্ষক
শিক্ষা করেন দান,
মিথ্যা ছেড়ে সত্য শিক্ষায়
মানুষ জীবন শান।

পিতা-মাতার সন্তান প্রতি
অনেক আশা রয়,
সঠিক শিক্ষার দীক্ষা লাভে
জীবন করবে জয়।

অঙ্গীকারবদ্ধ

চিরকাল পাশাপাশি থাকবে দু’জন,
ওয়াদা আমল করে হয়েছে সুজন।
অঙ্গীকারবদ্ধ তারা সকলে জানেন,
একে-অপরের কথা খুব-ই মানেন।

অঙ্গীকার করে তারা সময়ের তালে,
ছিন্ন-ভিন্ন চক্রাকার চাল বেড়াজালে।
কালান্তরে দিক হারা সংক্রান্ত ফাঁকে,
আবেগের চাবিকাঠি মানবতা বাঁকে।

নিত্যকার কাজ করে সুখে বসবাস,
ঝিলিক মারে সুখের জীবন বিশ্বাস।
প্রলোভন তাদেরকে শিকার করে না,
মনুষ্যত্ব জীয়ে থাকে কুপথে যায়না।

চারপাশে অঙ্গীকার জোর পায় মনে,
অক্ষমতা মারা গেছে চক্রান্তের বনে।
মানসিকতার জোরে দাপটের সাথে,
জীবনের অধিকার নিজ নিজ হাতে।

অঙ্গীকারনামা আজ আপন জনের,
সুযোগটা হাতে আসে স্বপন মনের।
সুখে-দুখে মাখামাখি অবস্থা গতিক,
লোভহীন ভালোবাসা জীবন সঠিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102