বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

মোঃ সোহরাব হোসেন খান (অনন্ত মৈত্রী)র দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View

 

নিজের পরিচয়

চন্দ্র স্থিত হলে
সাধনা তোমার সমাপ্ত হবে,
প্রভুত্বের মর্যাদায় উন্নীত হলে
সাধনার করবে কার জন্যে?
ইহা অতি উচ্চ পর্যায়ের স্থিতি
অস্তিত্বে স্থিত হয় অসীমতার পরিচিতি,
সেই পর্যায়ের সাধক হলে পরে
স্থিত হয় প্রভুত্বের আসনে,
যদিও মনুষ্য রূপে তার পরিচিতি
মনুষ্যেই মূলতঃ মহাজাগতিক স্থিতি
প্রারম্ভে চন্দ্রই তার মূল সত্তা
যার জন্যে জন্মগত ভাবেই মনুষ্য করে মুক্তচিন্তা,
হৃদয়ে চন্দ্র স্থিত হলে
পূর্বের পরিচয় মিলে,
নতুন কিছু নয় কো তাহা
মনুষ্য শ্রেষ্ঠ সকল ধর্মে বলা,
নিজের পরিচয় জানলে
মানব জীবন পূর্ণ হবে…….

স্বর্গীয় পুষ্প

স্বর্গীয় পুষ্প অনুভব করি
নিষ্পাপ এই শিশুটি,
হত্যার করছো নির্বিচারে
খেসারত দিতে হবে চরমভাবে,
নিবে যখন সে অবতার
ক্ষমা পাওয়ার পথ খুঁজে পাবে না আর,
প্রতিটি আঘাত লাগে তাঁর গায়
প্রকাশ করিবে একদিন তাই,
শিশু যেন স্বর্গীয় পুষ্প
হত্যা করে পূরণ করছো নিজ স্বার্থ?
অবতার নিবে সে
জেনে রেখো তাই…….

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102