বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ আজন্ম প্রেম

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

আমি দেখেছি–
সেই ‘৭৬ এর মন্বন্তর থেকে
যখন আমার জন্ম হলো,
ড্যাব ড্যাব করে চেয়ে দেখেছি প্রকৃতিকে।
তখনো আকাশ ছিলো নীল, ছিলো দক্ষিণে হাওয়া
রাত ভরা জ্যোৎস্না ছিলো, ছিলো ভালোবাসা।
তারপর ধীরে ধীরে একটু একটু করে বড় হলাম
ভালোবাসার রঙ গেলো পাল্টে,ছড়িয়ে গেলো উত্তরে সমীরণ।
তখনো বসন্তের কুহুতানে মুখরিত হতো প্রকৃতি
চৈতালি ফসলে আনন্দে মাতোয়ারা কৃষাণীর দেহমন!
বাঙ্গি তরমুজ শশার ঝারে জল ঢালে
গুটি আমের ভর্তা মাখে ভালোবাসার পাঁচ আঙুলে,
ভালোবাসার নৈবেদ্যে ভোরেই স্নান চলে পুকুর ঘাটে।
এখনো রবি শশি আলো দেয় বসন্তের আম্রকাননে,
পিক পাপিয়ার কলরবে এখনো উতলা হয় প্রেমিক হৃদয়!
যৌবন থাকে লুকিয়ে বারোমাস
প্রৌঢ় ও বৃদ্ধের নিউরনে মিশে।
কলমে চলে ভলগার,আত্ম সুখ খুঁজে কাব্য কথনে।
এখনো কিশোরীর স্পর্শে প্রেম জাগে পৌঢ় বৃদ্ধের আস্তিনে,
যৌবনবতী ললনার কেশে অমাবস্যার সৌরভ
হন্তদন্ত হয়ে গায়ে স্প্রে মারে ষাটোর্ধ্ব যুবক।
প্রেম আজন্ম করে খেলা,
কেউ কেউ আবার করে হেলাফেলা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102