বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ নিরবধি

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

এক গভীর মনস্তাত্ত্বিক ভালোবাসার অনুভূতি
দেখা হয়নাই কোনদিন তবু ভালোবাসি, এমন ই গতিবিধি!
দেখে প্রেম হলো, আগে শরীর ছুয়ে মন আর না ছোয়া
কেমন লোচন তার, কেমন অবয়ব, সুন্দর পূজার এক চিমনি ধোঁয়া!!

ভালোবাসা দেখা অদেখা দূরত্ব কিছু যায় আসেনা
একদিন যে আখির বান, উন্নত উর, চিবুক দেখে প্রণয়, চল্লিশোর্ধ্বে তা দেখে মন হাসে না!
মাস বছর যুগ কাউকে না দেখে যদি হৃদয় প্রণয় উর্মিমালায় হারায়
দূরত্বে মন ছুঁয়ে ভালোবেসে, যৌনতায় দেহ ছোঁয়, হয় অক্ষয়!

ভালোবাসার অতল সমুদ্রের তল না ছুয়ে যে শাপলা তোলে
জ্বলন্ত লাভায় না পোড়া ভালোবাসা ততই দ্রুত উভয় ভোলে!
স্বর্গীয়, অমর প্রেম যদি পেতে চাও অন্তর নিংড়ে কারো
সত্যি যদি অন্তর অলিন্দে দাও ঠাই, তাকে কষ্ট দিও না, নিজ বুকে কষ্ট পুষে মরো!

প্রণয়ন রসায়ন যদি এসিডদগ্ধ করে শ্মশান অবধি
ধর্ষিতা বিধবা কুলটা কৃষ্ণ শ্বেত শুভ্র বাছবিচার না করলে প্রেম জীবিত নিরবধি!
প্রণয় পাঠশালা চণ্ডী সুনীল বিদ্যাপতি বুদ্ধ শরৎ নজরুল রবি
পাত্রপাত্রী নয়, প্রণয়কে জানো, বলছি এক ক্ষুদ্র অকবি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102