বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ব্রাইট স্টার এন সায়মনের ম্যাজিক শো এর মধ্য দিয়ে ডা. গাজী মিজানুর রহমানের ৭০তম জন্মদিন উদযাপন

Coder Boss
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

 

নিজস্ব প্রতিবেদক:
গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক মানবসেবী ও সঙ্গীতশিল্পী ডা. গাজী মিজানুর রহমানের ৭০তম জন্মদিন সাগৌরবে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দেশের খ্যাতিমান জাদুশিল্পী ব্রাইট স্টার এন সায়মন–এর মনোমুগ্ধকর ম্যাজিক শো। প্রায় এক ঘণ্টাব্যাপী জাদু পরিবেশনার মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেন এবং পুরো অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন। ব্যান্ড শোয়ের আগমন থাকলেও ম্যাজিক পরিবেশনই অনুষ্ঠানে বাড়তি রঙ যোগ করে।জন্মদিনের এই মহাউৎসব উপভোগ করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কেক কাটা ও মিষ্টিমুখের মাধ্যমে আনন্দঘন মুহূর্তগুলি ভাগ করে নেন সবাই।শেষে ডা. গাজী মিজানুর রহমান উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে তাঁর ৭০তম জন্মদিন উপলক্ষে সকলের দোয়া কামনা করেন। সৌহার্দ্য, আনন্দ ও শ্রদ্ধার আবহে জন্মদিনের এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102