বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ডিমলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) ডিমলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো বিভিন্ন ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরকে নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি যথাযথভাবে মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতা প্রদান করা হয়।
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে ডিমলা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ ইমাম মোশারফ মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
স্থানীয় প্রশাসনের এই কার্যক্রমে সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102