রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের বাঁধ পরিদর্শন

Coder Boss
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ Time View

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
১২ জানুয়ারি সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নলুয়ার হাওর পোল্ডার-২ এলাকার ২৭নং সিআইসি প্রকল্পের নির্মিত ক্লোজার কাজের মাটি ভরাট কাজ পরিদর্শন করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায় এবং হাওর বাঁচাও আন্দোলন কমিটির জেলা সভাপতি ইয়াকুব বখত বহলুল।
এ সময় জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সহ-সভাপতি দিলোয়ার হোসেন লিলু, প্রচার সম্পাদক সাংবাদিক আলী জহুর, সদস্য সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, সুহেল মিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বাঁধের কাছ থেকে মাটি উত্তোলন করে বাঁধ নির্মাণ করায় অসন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দ। বাঁধের ক্লোজারকে আরো প্রাধান্য দিয়ে সঠিকভাবে কাজ আদায় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102