মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতাঃ বড় বোন

Coder Boss
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০০ Time View

কলমেঃ ঝুমা আক্তার

বড় বোন যেন মায়ের মতো আগলে ধরে যায়,
ভাইয়ের মতো শাসন করে, চোখে ভরা চায়।

আমার ছোট্ট ভুল দেখলেই ভুরু কুঁচকায় সে,
উপদেশের ধারা ঝরে, থামে না যে সে।

বই থাকে ওরই হাতে, পড়ায় কড়া চোখ,
“এভাবে না”—বলে শেষে নিজেই করে লোক।

রাগ হলে সে চেঁচিয়ে ওঠে, দেয় সপ্তসুর,
পাঁচ মিনিটে রাগ ভুলে বুকে টানে জোর।

আমার সাথে মারামারি, ছিলো ভীষণ খেলা,
হাসতে হাসতে গড়াগড়ি, রাগ যে যায় না বলা।

সবার সামনে বকুনি তার, কড়া কথার ভার,
আড়ালে সে ঢাল হয়ে দাঁড়ায়, পাহারাদার।

আমি কাঁদলে সবার আগে ভিজে ওঠে চোখ,
আমার ব্যথায় ওর বুকেতেই জাগে দুঃখলোক।

বড় বোন মানে ছায়ার মতো পাশে থাকা সাথ,
রোদে ঝড়ে আঁধার রাতে শক্ত করে ধরা হাত।

রাগ-ভালোবাসা-শাসন মিলে একটাই পরিচয়,
এই জীবনের সবচেয়ে দামি,বড় বোনই রয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102