মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

সিংগাইরে অবৈধভাবে কৃষি জমি থেকে টপসয়েল কাটা বন্ধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ Time View

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে দিনের পরিবর্তে রাতে কৃষি জমির টপসয়েল কেটে নেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৮ টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, মাটি ব্যবসায়ী চক্র প্রশাসনের তৎপরতা বুঝতে পেরে দিনের পরিবর্তে রাতে মাটি কেটে থাকে। এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টা থেকে আড়াইটা পর্যন্ত সিংগাইর উপজেলার বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৪টি স্থানের মাটিকাটা ততক্ষনাৎ বন্ধ করা হয় এবং মাটিকাটার কাজে ব্যবহৃত ৩টি এক্সকাভেটর অকার্যকর করা হয়।
একই সময় বায়রা ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১ টি মামলায় ৪ লাখ অর্থদন্ড করা হয়। এ অভিযান পরিচালনার সময় থানা পুলিশ,গ্রাম পুলিশ,ভূমি অফিসের কর্মকর্তা,কর্মচারী এবং এলাকার সচেতন জনগন সহায়তা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102